জরুরি অবস্থা ও হাসপাতাল আরবি গাইড (Emergency & Medical Arabic)
অসুস্থতা, দুর্ঘটনা, পুলিশ হেল্প ও ফার্মেসিতে তাৎক্ষণিক কথা বলার জরুরি শব্দ ও ডায়লগ।
عِنْدِي أَلَمٌ شَدِيدٌ فِي صَدْرِي، سَاعِدْنِي
উচ্চারণ: ইন্দি আলাম শাদীদ ফি সাদরী, সাইদনি
অর্থ: আমার বুকে তীব্র ব্যথা হচ্ছে, আমাকে সাহায্য করুন।
أَشْعُرُ بِدَوْخَةٍ وَضَغْطِي مُرْتَفِع
উচ্চারণ: আশউরু বি-দাওখা ওয়া দাগতি মুরতাফি’
অর্থ: আমার মাথা ঘুরছে এবং ব্লাড প্রেশার খুব বেশি।
أُرِيدُ خَافِضَ حَرَارَةٍ وَمُسَكِّنَ أَلَم
উচ্চারণ: উরিদু খাফিদ হারারাহ ওয়া মুসাক্কিন আলাম
অর্থ: আমি জ্বরের ওষুধ এবং ব্যথানাশক ট্যাবলেট চাই।
عِنْدِي مَرَضُ السُّكَّرِي، أَحْتَاجُ عِلَاج
উচ্চারণ: ইন্দি মারাদুস সুক্কারি, আহ্তাজু ইলাজ
অর্থ: আমার ডায়াবেটিস আছে, আমার ওষুধ দরকার।
تَعَرَّضْتُ لِلسَّرِقَة، أُرِيدُ الشُّرْطَة
উচ্চারণ: তা’আররাতু লিস-সারিকাহ, উরিদুশ শুরতাহ
অর্থ: আমার মালামাল চুরি হয়েছে, আমি পুলিশের সাহায্য চাই।
أَرْسِلُوا سَيَّارَةَ الإِسْعَافِ فَوْراً
উচ্চারণ: ইরসিলু সাইয়্যারাাতাল ইস’আফ ফাওরান
অর্থ: অবিলম্বে একটি অ্যাম্বুলেন্স গাড়ি পাঠান।
حَصَلَ حَادِثٌ مَرُورِيٌّ فِي الشَّارِع
উচ্চারণ: হাসালা হাদিস মারুরি ফিশ-শারে’
অর্থ: রাস্তায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
تَعَطَّلَتْ سَيَّارَتِي، أَحْتَاجُ سَطْحَة
উচ্চারণ: তা’আত্তালাত সাইয়্যারাতি, আহ্তাজু সাতহাহ
অর্থ: আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি টেনে নেওয়ার জন্য রেকার (সাতহা) দরকার।
জরুরি মুহূর্তে যাতে মুখে আটকে না যায়, এখনই প্র্যাকটিস করুন
আমাদের ৩ দিনের ফ্রি লাইভ ডেমো ক্লাসে অংশ নিন এবং সঠিক উচ্চারণে যেকোনো জরুরি পরিস্থিতির কথা শিখে নিন।
লাইভ ক্লাসে জরুরি কথা বলার প্র্যাকটিস করুন →