দৈনন্দিন প্রয়োজনীয় আরবি কথোপকথন (Daily Conversations)
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কেনাকাটা, যাতায়াত ও ডাক্তারের কাছে যাওয়ার বাস্তব কথোপকথন শিখুন।
প্রথম পরিচয় ও কুশলবিনিময়
নতুন কারো সাথে দেখা হলে সালাম এবং প্রাথমিক পরিচয় দেওয়া।
السَّلَامُ عَلَيْكُمْ، كَيْفَ حَالُكَ؟
উচ্চারণ: আস-সালামু আলাইকুম, কাইফ হালাক?
অর্থ: আপনার ওপর শান্তি বর্ষিত হোক, কেমন আছেন?
وَعَلَيْكُمُ السَّلَام، أَنَا بِخَيْرٍ الحَمْدُ لِلَّه
উচ্চারণ: ওয়ালাইকুমুস সালাম, আনা বিখাইর আলহামদুলিল্লাহ।
অর্থ: আপনার ওপরও শান্তি বর্ষিত হোক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
সুপারশপ বা দোকানে কেনাকাটা ও দরদাম
দোকানে গিয়ে প্রয়োজনীয় পণ্য খোঁজা ও দামাদামি করা।
بِكَمْ هَذَا يَا أَخِي؟ هَلْ فِيهِ خَصْم؟
উচ্চারণ: বিকাম হাযা ইয়া আখি? ফী খাছম?
অর্থ: ভাই এটার দাম কত? কোনো ছাড় বা ডিসকাউন্ট আছে?
هَذَا بِعَشَرَةِ رِيَال، هَذَا آخِر سِعْر
উচ্চারণ: হাযা বি-আশারাহ রিয়াল, হাযা আখির সির।
অর্থ: এটা ১০ রিয়াল, এটাই শেষ দাম।
ফার্মেসি বা ক্লিনিকে অসুস্থতা প্রকাশ
শারীরিক অসুস্থতায় ডাক্তার বা ফার্মেসিতে ঔষধ চাওয়া।
عِنْدِي أَلَمٌ فِي رَأْسِي وَحَرَارَة
উচ্চারণ: ইন্দি আলাম ফি রা’সি ওয়া হারারাহ।
অর্থ: আমার মাথায় প্রচণ্ড ব্যথা এবং শরীরে জ্বর।
خُذْ هَذَا الدَّوَاءَ بَعْدَ الأَكْل
উচ্চারণ: খুদ হাযাদ দাওয়া বা’দাল আকল।
অর্থ: এই ঔষধটি খাওয়ার পরে গ্রহণ করবেন।
কপিল বা মালিকের সাথে দৈনন্দিন কাজের কথা
কাজের অগ্রগতি জানানো ও ছুটি বা অনুমতির কথা বলা।
يَا مُدِير، أَنَا خَلَّصْتُ كُلَّ الشُّغْلِ اليَوْم
উচ্চারণ: ইয়া মুদির, আনা খাল্লাস্তু কুল্লাশ শুগল আল-ইয়াউম।
অর্থ: মুদির, আমি আজকের সব কাজ শেষ করেছি।
مُمْتَاز، بُكْرَة تَعَالَ فِي نَفْسِ الوَقْت
উচ্চারণ: মুমতায, বুকরা তা’আলা ফি নাফসির ওয়াক্ত।
অর্থ: চমৎকার, আগামীকাল ঠিক একই সময়ে চলে আসবে।
পড়ে শেখার পাশাপাশি নিজে মুখে কথা বলার সাহস বাড়ান
আমাদের ৩ দিনের ফ্রি লাইভ ডেমো ক্লাসে জয়েন করে শিক্ষকের সাথে সরাসরি ডায়লগ প্র্যাকটিস করুন।
৩ দিনের ফ্রি ডেমো ক্লাস বুক করুন →